🧠 সেরিব্রাল পালসি: একটি বাস্তব ইন্টিগ্রেটেড কেস অবজারভেশন
এই লেখাটা কোনো তাত্ত্বিক আলোচনার জন্য শুরু হয়নি। খুব কাছের একজন শিশুর জন্য সমাধান খুঁজতে গিয়েই এই কাজের শুরু। অনেক সময় ধরে পরিবার বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে। বাস্তব সীমাবদ্ধতা, সময়, পরিস্থিতি—সব মিলিয়ে কাঙ্ক্ষিত পরিবর্তন সহজে আসেনি। একপর্যায়ে পরিবার থেকেই আমাকে চেষ্টা করতে বলা হয়। একজন আয়ুর্বেদিক ছাত্র হিসেবে আমি তখন খুব সচেতন ছিলাম—কী করা উচিত, আর কী করা উচিত নয়—এই সীমারেখা নিয়ে। কোনো কিউর ক্লেইম নয়। কোনো বড় দাবি নয়। শুধু সীমার ভেতরে থেকে, একজন অভিজ্ঞ ক্ল্যাসিকাল হোমিওপ্যাথি প্র্যাক্টিসিং ডাক্তারের সাথে সমন্বয় করে , Ayurvedic external therapies ও Homeopathy (internal) একসাথে প্রয়োগ করলে কী ধরনের বাস্তব পরিবর্তন পর্যবেক্ষণ করা যায় , সেটুকুই দায়িত্বশীলভাবে নথিভুক্ত করা হয়েছে। আধুনিক চিকিৎসা মতে Cerebral Palsy মূলত একটি non-progressive neurological condition , যেখানে চিকিৎসা সাধারণত supportive। এই লেখাটি সেই বাস্তবতাকে অস্বীকার করে না। বরং, ভিন্ন ধারার চিকিৎসা-পদ্ধতি একসাথে প্রয়োগ করলে কী ধরনের functional পরিবর্তন দেখা যেতে পারে , সেটুকু পর্যবেক্ষণের জায়গা থেকে তুলে ধরে। এই কেস ...